পৃষ্ঠাসমূহ

রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা : ২

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা


পাতা: ২


চিঠিপত্র

আমরাও আছি রাডারের সুখে-দুঃখে-বেদনাতে

প্রিয় সম্পাদক,   
যুদ্ধ শুরু হবে এবার। এ যুদ্ধ অন্যায়, অত্যাচার আর সকল প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে। এ যুদ্ধ ন্যায়ের যুদ্ধ Ñ মুক্তির লড়াই। আমরা আর ভয় করি না। কারণ “রাডার” এ যুদ্ধের নেতৃত্বে। আমরা ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলবো এবার। যত্তসব বাধার প্রাচীর ছিন্ন করে এগিয়ে যাবো মুক্তির সোনালী জগতে।  
“রাডার” তুমি এ যুদ্ধের ডাক দাও। আমরা এ যুদ্ধে সাহসী সৈনিক হতে চাই। তোমার কোন ভয় নেই, আমরা আছি তোমার সুখে-দুঃখে-বেদনাতে।                                                                                                                               
- ছোটন/মারিশ্যা  
[এ যুদ্ধে বিজয় আমাদের অনিবার্য]

প্রবাসী জুম্মদের জন্য একটি বিভাগ খোলা হোক

প্রিয় সম্পাদক/       
আপনাদের অনিয়মিত প্রকাশনা “রাডার” পড়ে খুব ভালো লাগলো। হিল লিটারেচার ফোরাম এবং রাডার প্রকাশনা কমিটিকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস, আধুনিক প্রযুক্তিতে নির্মিত রাডার-এ যেমন শত্রু বাহিনীর গতিবিধি ও অবস্থান ¯পষ্টভাবে ধরা পড়ে, তেমনিভাবে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের ওপর অন্যায়, অত্যাচার ও সেই সাথে প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রামের প্রকৃত চিত্র আপনাদের রাডারে ভেসে উঠবে।
আমি রাডারে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল এবং আসামে বসবাসরত জুম্ম জনগণের অবস্থা সম্পর্কে লিখতে চাই। অনুমতি দিলে বাধিত হব। শেষে অনুরোধ, প্রবাসী জুম্মদের জন্য রাডারে একটি বিভাগ খোলা হোক।
- বি, দেওয়ান/ত্রিপুরা/ভারত       
[বিঃ দ্রঃ চিঠিটি ইংরেজিতে লেখা। আমরা এখানে তা অনুবাদ করে ছাপালাম]  
[প্রবাসী জুম্মদের কাছ থেকে আরো সাড়া পেলে অবশ্যই প্রবাসীর কলাম খোলা হবে। রাডারে লেখার দুয়ার সবসময় খোলা]

“রাডার” দেশবাসীর কাছে সত্যকে তুলে ধরুক

প্রিয় সম্পাদক,  
রাডার প্রকাশিত হওয়ায় আমি খুব আনন্দিত। কারণ, যে সময় উর্দি সম্রাটদের দৌরাত্ম্যে সাধারণ জনগণ বাক্হারা, কন্ঠরুদ্ধ- তখন পার্বত্য চট্টগ্রামের সঠিক অবস্থা তুলে ধরতে এবং শোষণ-বঞ্চনা ও নির্যাতনের কথা বলতে রাডারের সাহসী উদ্যোগ সত্যিই সমীহযোগ্য। সত্য সবার কাছে প্রিয় নয়। এজন্য ইতিমধ্যেই অনেকের গা জ্বালা শুরু হয়েছে। এরা সত্যকে ভয় পায়। এ জন্য এরা পার্বত্য চট্টগ্রামের প্রকৃত চিত্র দেশের আপামর জনগণের কাছে প্রকাশ করতে দেয়নি এবং এখনো দিচ্ছে না। আশাকরি, “রাডার” দেশবাসীর কাছে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত অবস্থাকে তুলে ধরতে পারবে।
- তাপস ত্রিপুরা (তপু)/রাঙ্গুনিয়া কলেজ।                                                                                                                

“রাডার” হোক মুক্তির ঔষুধ

সম্পাদকবাবু/                                                                                                                                           জনতার রাডারের মাধ্যমে জনতার কাছে গেয়ে যাইঃ 
“আয় আয় ছুটে আয় সজাগ জনতা 
আয় আয় নিয়ে আয় নতুন বারতা। 
রামের দেশেতে সেই রাবণ বধিতে 
যায় যদি যাক জীবনটাই যাক।”                                                                                                                  
দুঃখ, ঘৃণা ও ক্ষোভে বুক ভেঙে গেছে অনেক আগে। কিন্তু হৃদয় ভাঙতে দিইনি। আজ প্রাণভরে বহুদিনের কাংখিত রাডারের আস্বাদ পেয়ে এই দগ্ধ হৃদয় ভরে উঠেছে নতুন স্বপ্নে।    
আমি এখন দুরারোগ্য ব্যাধিতে (যক্ষা) আক্রান্ত। গায়ে প্রচ- জ্বর। “রাডার” পড়ে অনেক সুস্থ বোধ করছি। আমার দৃঢ় বিশ্বাস, “রাডার” আমাদের “সমাজের দুরারোগ্য ব্যাধিতে” নিরাময়কারী ঔষুধের কাজ করবে। “রাডার” হোক “রোগাক্রান্ত সমাজের” এক মহৌষধ।                           
- রূপায়ন চাকমা/নানিয়াচর
[দঃখ, ঘৃণা এবং ক্ষোভকে রূপান্তরিত করতে হবে প্রতিবাদের ভাষায়]

রাডারকে পরামর্শ

বাবু সম্পাদক/                                                                                                                                          সংগ্রামী অভিনন্দন। রাডার নিপীড়িত-নির্যাতিত পাহাড়ি জনগণের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাই সুবিধাবাদী দালালদের কাছে তা আতংক হয়ে দাঁড়িয়েছে। রাডারের সৌন্দর্য্য রক্ষার সুবিধার্থে সংবাদদাতা/রিপোর্টার-এর বিজ্ঞাপনটা আলাদা কাগজে দেয়ার জন্য “রাডার প্রকাশনা কমিটি” -কে অনুরোধ করছি। শেষে রাডারের মঙ্গল কামনায়।     
“সুবিধাবাদী দুলাগোষ্ঠী নিপাত যাক         
নির্যাতিত পাহাড়ি জনগণ মুক্তি পাক”
- বিভাস চাকমা/কুমিল্লা  
[আপনার পরামর্শের জন্য ধন্যবাদ]

রসদের কার্টুন চাই

প্রিয় সম্পাদক/     
আপনাকে ও “রাডার প্রকাশনা কমিটি”-কে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৬ই ডিসেম্বর ’৯১ বিজয় দিবস সংখ্যায় প্রকাশিত কার্টুন ছবিটা অত্যন্ত অর্থবহ ও উপভোগ্য হয়েছে।                                                                                                      আমাদের সকলকে এভাবে সেনাশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বজ্রকন্ঠে নূর হোসেনের মতো আওয়াজ তুলতে হবে “সেনাশাসন নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক।” আগামীতে আমরা আরো এ ধরনের কার্টুন চাই।
- জুয়েল (র)/কাট্টলী/মারিশ্যা
 [আশাকরি নিয়মিত কার্টুন পেয়ে যাবেন]

রাডার ইংরেজিতেও প্রকাশিত হোক

শ্রদ্ধেয় সম্পাদক/                                                                                                                                                  পার্বত্য চট্টলার রক্তিম চেতনা সমৃদ্ধ নব প্রজন্মের সূর্য সন্তানদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। আমরা আপনাদের রাডারের ডাকে সাড়া দিয়েছি।  
যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা পাহাড়ি জনগণের দুঃখ বেদনা ও ক্ষোভের কথাগুলো প্রকাশের ভাষা পায়নি। বার বার আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া হয়েছে। আপনারা অশুভশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য উচ্চারণে যে বীরত্ব ও সাহসের নজির সৃষ্টি করেছেন তাতে জুম্ম জনগণ আশান্বিত হয়েছে। এইভাবে সারা বিশ্ববাসী তথা সভ্যতার কাছে আমাদের ওপর মধ্যযুগীয় বর্বর অত্যাচার উৎপীড়নের কথা তুলে ধরার জন্য রাডার ইংরেজীতেও প্রকাশ করা হোক। 
- ডুনান্ট চাকমা (শিপ্লব)/নানিয়াচর
 [হ্যাঁ, রাডার ইংরেজিতেও ছাপার পরিকল্পনা রয়েছে। সময় এবং আর্থিক সুবিধার ব্যাপার মাত্র]

[আরো যারা লিখেছেন- (১) তিনাঙী, সৈকত, লোটাস/খাগড়াছড়ি, (২) জবাব কুসুম, বসন্ত/ঘাগড়া, (৩) সুভাষদত্ত/মারিশ্যা, (৪) সুশীল বিকাশ,/লোগাং, (৫) শাক্য উজ্জ্বল (শুভ্র)/ স্যার আশুতোষ কলেজ, চট্টগ্রাম (৬) টি, মারমা/ রাইখালী, চন্দ্রঘোনা এবং আরো অনেকে।]                                                                                     

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা: ৩

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা

পাতা: ৩


সম্পাদক              : মি : সুপ্রিয়
নির্বাহী সম্পাদক     : মি : মানবমিত্র
প্রধান প্রতিবেদক     : মি : সৌরভ সিজেল
সার্কুলেশন ম্যানেজার : মি : পল্লব
অংকন শিল্পী           : মি : রসদ
শিল্প নির্দেশনা          : মি : চাকমা ধীরব খীসা

যোগাযোগ (বার্তা ও চিঠি) :-
৩২০, পূর্ব বাড়ী, জগন্নাথ হল, ঢাঃ বিঃ।

প্রাপ্তিস্থান :-
পাঠক সমাবেশ, আজিজ কো-অপারেটিভ মার্কেট, মুজিব হলের বিপরীতে, ঢাকা।
দীপ্র প্রকাশনী, ৬৮/২ পুরানা পল্টন, বাসস-এর নীচে।
কারেন্ট বুক সেন্টার, চট্টগ্রাম।
৩৫৬, নবাব অব্দুল লতিফ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪১৯/বি, শামসুল হক হল, বাংলাদেশ কৃষি বিঃ ময়নসিংহ।

সম্পাদকীয়
·       সুপ্রিয় পাঠক, “বৈ-সা-বি” উপলক্ষে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা। সাড়ে তিন মাস পর আবার জনতার অন্তরের কথা বলতে রাডার বের হলো। এ দীর্ঘ সাড়ে তিন মাস আমরা ছট্ফট্ করেছিলাম দুর্ভাগা জনতার কথা বলতে। জানি, আপনারাও অধীর আগ্রহে সীমাহীন ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছিলেন আমাদের। কিন্তু, বিভিন্ন অসুবিধা ও সীমাবদ্ধতার কারণে এ সংযোগ রক্ষা করা সম্ভব হয়নি। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
·       প্রিয় পাঠক, বাংলা ক্যালে-ারের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে কালের আবর্তে হারিয়ে দিলো আরো একটি বছর। সেই সাথে পার্বত্য চট্টগ্রামের স্বাধিকারহারা দুর্ভাগা জনগণও অত্যাচার-উৎপীড়নের আবর্তে আবর্তিত হয়ে হারিয়েছে অনেক তাজা প্রাণ, অনিকা, অঞ্জনা, অঞ্জলী ও বটুদের মতো নাম জানা-অজানা অনেক মা-বোন হারিয়েছে ইজ্জত, প্রদীপন, পুলক, অনিমেষ -এর মত অনেক প্রাণোচ্ছল তগবগে তরুণ পরেছে “হাতকড়া” নামক সহজলভ্য অলংকার। এই দুঃসহ নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়েছে অজস্র পাহাড়ি ছাত্র-জনতা। প্রতিবাদের লক্ষ ভাষায় কেঁপে উঠেছিল চিম্বুক, ফুরমৌন, ভগবানটিলা। ঢাকা, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির রাজপথ প্রকম্পিত হয়েছিল প্রতিবাদী ছাত্র-জনতার পদভারে। কিন্তু তবুও আমরা সেই কুৎসিত অত্যাচার-উৎপীড়নের আবর্ত থেকে বেরিয়ে আসতে পারিনি এখনো।  পারিনি হতে স্বাধীন, শৃংখলমুক্ত মানুষ। এখনো আমাদের সবুজ পাহাড়ের কোলে শান্তির কপোত ওড়েনি। এখনো আমরা আতংকিত ঘুমে দীর্ঘ দুঃস্বপ্নাচ্ছন্ন। আমাদের অনেকেই এখনো মাটির অন্ধকার প্রকোষ্টে নরক যন্ত্রণায় কাতর। স্যাঁতস্যাঁতে কারা প্রাচীরে এখনো আমাদের ভাইয়েরা তন্দ্রাহীন রাত পোহায়। দুঃখ-বেদনা ও দুঃসহ গ্লানি নিয়ে ত্রিপুরা রাজ্যের জীর্ণ শরণার্থী কুটিরে এখনো আমাদের হাজার হাজার জুম্ম নর-নারী প্রিয় জন্মভূমিতে ফেরার প্রহর গোনে।
·       তাই বিঝু আনন্দের নয়। এই বিঝু নব চেতনা জাগরণের দিন। প্রতিবাদের লক্ষ মুষ্টিবদ্ধ হাত উর্ধ্বে তুলে ধরে শপথ নেয়ার দিন। সেই বিঝুই হবে প্রকৃত বিঝু, সেই সাংগ্রাই হবে সবচেয়ে আনন্দঘন, সেই বৈসুক হবে সবচেয়ে বেশী কোলাহলপূর্ণ- যেদিন আমাদের বুকে আর নিপীড়ন নির্যাতনের আশংকা থাকবে না; যেদিন সবাই আমরা আবার আমাদের প্রিয় পার্বত্য ভূমিতে মিলিত হতে পারবো। আমরা সেই কাংখিত বিঝু-সাংগ্রাই-বৈসুর জন্য এই বিঝু উৎসর্গ করতে চাই। সেই বৈ-সা-বির জন্য আজকের বিঝুতে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামে অবিচল, একনিষ্ট ও দৃঢ় থাকার অঙ্গীকার চাই।
·       প্রিয় পাঠক, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি আমরা নিদারুণ আর্থিক অনটনে ভূগছি। রাডার দেরীতে বেরুনোর এই মূল কারণ। তাই বছরের ক্রান্তিকালের উৎসবে দশ টাকার উৎপাত সহ্য করুন। দোহাই আমরা চাঁদাবাজ নই। বিনিময়ে দিই ঝরঝরে লেখায় সমৃদ্ধ তাজা রাডার।
·       শেষে বাংলা নববর্ষের প্রাণঢালা উঞ্চ ভালোবাসা।
-----------------------------------------------------------------------------------------
“হিল লিটারেচার ফোরাম” -এর পক্ষে “রাডার” প্রকাশনা কমিটি ও সম্পাদনা পরিষদ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা : ৪

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা

পাতা: ৪


ঘটনা প্রবাহ
পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে মুক্ত আলোচনা
গত ২১ শে মার্চ ’৯২ আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় গণউন্নয়ন গ্রন্থ কেন্দ্রের সেমিনার কক্ষে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সম্পর্কে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক “দেশদশ” এই মুক্ত আলোচনার আয়োজন করে। মানবাধিকার কর্মী ফাদার আর, ডব্লিউ, টিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভার শুরুতে বিশিষ্ট সাংবাদিক চিম্ময় মুৎসুদ্দী পার্বত্য চট্টগ্রাম সমস্যা বিষয়ক তার একটি প্রবন্ধ পাঠ করেন। তারপর আলোচনায় অংশ নেন যথাক্রমে রাশেদ খান মেনন এম, পি, (ওয়ার্কার্স পার্টি): জনাব কর্ণেল (অবঃ) আকবর হোসেন এম,পি,(বিএনপি); তোফায়েল আহমদ এম,পি,(আওয়ামী লীগ); দীপংকর তালুকদার এম,পি, (আওয়ামী লীগ); চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, পাহাড়ি গণ পরিষদ সভাপতি বাবু সুবোধ বিকাশ চাকমা, সাবেক ছাত্র নেতা মোস্তফা ফারুক, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি প্রসিত বিকাশ খীসা এবং বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ।
আলোচকগণের মধ্যে কর্ণেল (অবঃ) আকবর হোসেন ব্যতীত সকলেই পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক সমস্যা বলে স্বীকৃতি দেন এবং রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করার জন্য সরকারকে আহ্বান জানান। বক্তাগণ পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সামরিকভাবে সমাধানের চেষ্টা করায় সমস্যা আরো জটিল হয়েছে বলে মন্তব্য করেন। কর্ণেল (অবঃ) আকবর হোসেন পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে মূলতঃ অর্থনৈতিক এবং আইন শৃংখলা জনিত সমস্যা বলে উল্লেখ করেন। সভাপতির ভাষণে ফাদার টিম পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘুদের জমি জবর দখলের প্রক্রিয়া রোধ করতে উপযুক্ত ব্যবস্থা হাতে নেয়ার আহ্বান জানান। সভা শেষে “দেশদশ” পত্রিকার সম্পাদক জনাব ফারুক ফয়সাল একটি প্রস্তাবনা পেশ করেন। তিনি বলেন, “আমাদের দাবী দেশে যেহেতু সার্বভৌম সংসদ রয়েছে, অতএব এই সমস্যা সংসদে উপস্থাপন করা হোক এবং সংসদীয় পদ্ধতিতেই এই সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হোক।  
------------------------
বেশ কয়েকটি আটকাদেশের বিরুদ্ধে হাই কোর্টে চ্যালেঞ্জ  
পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘ দিন যাবৎ বিশেষ ক্ষমতা আইনে আটক প্রায় ৪২ জন পাহাড়ি বন্দীর আটকাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রীট আবেদন পেশ করা হয়েছে। গত বছরের মাঝামাঝি সময় হতে এই রীট আবেদন শুরু হয়। আন্তার্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিষ্টার আমীরুল ইসলাম ও এডভোকেট নাসিমসহ বেশ কয়েকজন আইনজীবী পিটিশনারদের পক্ষ হয়ে রীট আবেদনগুলো পরিচালনা করছেন।
এযাবৎ মোট ২৬টি রীট পিটিশনের রায় বের হয়েছে এবং সব কয়েকটি আটকাদেশ অবৈধ বলে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন। এই রায় সমূহে উল্লেখ করা হয়েছে যে, “যে মৎড়ঁহফ -এর ভিত্তিতে জেলা ম্যাজিষ্ট্রেট এই আদেশ প্রদান করেছেন তা অবৈধ এবং এই অবৈধ আটকাদেশ বর্ধিত করাও অবৈধ। ঢাকায় অধ্যয়নরত পাহাড়ি ছাত্রছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে পিটিশনার হয়ে এই রীট আবেদনগুলো দাখিল করেছেন।                             --------------------------

CHT কমিশনের Update Report প্রকাশিত 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন সম্প্রতি তাদের মূল রিপোর্ট " Life is not Ours "-এর  Update Edition প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে, স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। কমিশন অভিযোগ করেছে যে, এখনো পার্বত্য চট্টগ্রামে আগের মতই হত্যা, ধর্ষণ, ভূমি বেদখল, অনুপ্রবেশ, শারীরিক নির্যাতন, ধর্মীয় পরিহানি ইত্যাদি মানবতা বিরোধী কাজ চলছে। কমিশনের এই Update রিপোর্ট -এ মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা সচিত্র উল্লেখ পূর্বক পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের সুপারিশ সমূহ পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ১৯৯০ সালের ডিসেম্বরের শেষার্ধে ভারতের ত্রিপুরার শরণার্থী শিবির এবং পার্বত্য চট্টগ্রাম সফরের পর CHT কমিশন ১৯৯১ সালের মে মাসে তাদের রিপোর্ট "Life Is Not Ours, Land and Human Rights in Chittsgong Hill Tracts, Bangladesh" প্রকাশ করে।  

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা: ৫ - ১৪

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা

পাতা: ৫ - ১৪

মানবাধিকার
অশান্ত পার্বত্য চট্টগ্রাম
                   মানবাধিকার লংঘনের শেষ কোথায়?                                                       ...............................................................

[এক ছাত্র-গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের সামরিক স্বৈরশাসনের পতন ঘটেছে। ক্ষমতায় আসীন হয়েছে বহুল কথিত একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তারপর এক বৎসরাধিক কাল অতিবাহিত হয়েছে। কিন্তু তবুও পার্বত্য চট্টগ্রামের অবস্থার কোন পরিবর্তন হয়নি। জেল-জুলুম, হত্যা, ধর্ষণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও ধর্মীয় পরিহানি ইত্যাদি মানবতা বিরোধী কার্যকলাপ আগের মতোই বর্তমান কথিত গণতান্ত্রিক সরকারের আমলেও অহরহ ঘটে চলেছে। আমরা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের খবরগুলো এই কলামে ধারাবাহিকভাবে প্রকাশ করছি- সম্পাদনা পরিষদ]                 

দীঘিনালা
(১)
ভি, ডি, পি, কর্তৃক প্রহৃত      
১২ই ডিসেম্বর ১৯৯১ ইং, বৃহস্পতিবার। তখন সন্ধ্যে প্রায় সাতটা। “শান্তি নিবাস” নামক গুচ্ছগ্রামবাসী মিঃ মণি চাকমা তার বন্ধু মিঃ সুকুমার চাকমার বাড়ী থেকে ফিরছিলেন। পথে টহলরত দীপায়ন চাকমা নামক জনৈক ভি,ডি,পি গু-া ও তার সাঙ্গপাঙ্গরা তাকে আটক করে ও অযথা হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে। ভিডিপি গু-ারা মনি চাকমাকে শান্তিবাহিনীর সহযোগী সন্দেহে বেদম প্রহার করে ও মিঃ ক্রিনটেন্দ্র -এর দোকানের খুটিতে উলঙ্গ অবস্থায় সারা রাত বেঁধে রাখে। পরের দিন তাকে এই শর্তে ছেড়ে দেয়া হয় যে, (১) সে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গুচ্ছগ্রামের বাইরে যাবে না, (২) সে শান্তিবাহিনীর সাথে যোগাযোগ রাখবে না, (৩) সে তার চলাফেরা নিয়ন্ত্রণ করবে এবং (৪) সে পরবর্তী দশদিন ধরে ভিডিপি ক্যাম্পে হাজিরা দেবে।                                                                              উল্লেখ্য মিঃ মনি চাকমার পিতা ভেজাল্যা চাকমাকে এক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আটক করা হয় এবং তিনি এখনো খাগড়াছড়ি জেলে অন্তরীণ আছেন।  
জানা গেছে সেনাবাহিনীর মদদপুষ্ট এই তথাকথিত ভিডিপি আঙ্গুলবাহিনী আখ্যাত গ্রাম্য মস্তানদের উৎপাতে গুচ্ছগ্রামবাসীদের জীবন বর্তমানে অতিষ্ট হয়ে উঠেছে। একে খাদ্য সংকট, অসুখ-বিসুখ ও নিয়ন্ত্রিত জীবন; তার উপর এই ভিডিপি ও আঙ্গুলবাহিনী নামক গু-াদের দৌরাত্ম্য- গুচ্ছগ্রামবাসীদের যেন মরার উপর খারার ঘা।

(২)
বাড়ীতে অগ্নিসংযোগ : দুইজন প্রহৃত 
গত ১৩/১২/৯১ইং বাবুছড়া সাব-জোন কমা-ার মেজর নজরুল ইসলামের নেতৃত্বে একদল সেনাবাহিনী দিঘীনালা উপজেলার হংসজয় কার্বারি পাড়ায় হানা দেয়। তারা তিন ব্যক্তির ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায় এবং অন্য দুই জনের বাড়ীতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। যাদের বাড়ীগুলো পুড়িয়ে দেওয়া হয় তারা হলেন (১) ভারতচন্দ্র চাকমা, পিতা হিরণ মোহন চাকমা এবং (২) ভারতমনি চাকমা পিতা উদয়মনি চাকমা। তাছাড়া, সেনাবাহিনীর সদস্যরা সেখানে জটিলা চাকমা পিং বাঙাল্যা চাকমা, জগদীশ মনি চাকমা ও বাচ্যু মনি চাকমা নামে তিনজন নিরীহ ব্যক্তিকে অজ্ঞান না হওয়া পর্যন্ত বেদম প্রহার করে।                    
জানা গেছে, বাবুছড়ায় অবস্থিত শান্তিনিবাস গুচ্ছগ্রাম নিবাসী মিঃ সুজেন্দ্র চাকমার পুত্র মিঃ বাচ্যুমনি চাকমাকে সেনা সদস্যরা পথ প্রদর্শক হিসাবে সেখান থেকে জোরপূর্বক নিয়ে গিয়েছিল।

(৩)
সেনাবাহিনী কর্তৃক কিশোরী ধর্ষিতা 
২২/১২/৯১ইং রবিবার, বৌদ্ধপাড়া গ্রাম দিঘীনালা। পার্বত্য চট্টগ্রামে সড়ক টহলদান সেনাবাহিনীর প্রাত্যহিক কাজ। ঐ দিন টহলদানরত আলীগড় টিলা ক্যাম্প কমা-ার (৮ম বেঙ্গল রেজি) তার চার জন সৈন্যসহ দুপুর একটার সময় টহল পোষ্টের অনতিদূরে বৌদ্ধপাড়া গ্রামে যায় এবং মিঃ রতন কুমার ত্রিপুরার ১৯ বছরের সুন্দরী কিশোরী কন্যা অঞ্জলী ত্রিপুরাকে বলপূর্বক উপর্যুপরি ধর্ষণ করে। উক্ত ঘটনার পর এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক চাপা ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্বরোচিত ঘটনার যথার্থ বিচার পাওয়ার কোন উপায় না দেখে এলাকাবাসীরা ক্ষোভে-দুঃখে শুধু অশ্রুপাত করতে থাকে।

(৪)
সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি গ্রামে হানা, বাড়ীতে অগ্নিসংযোগ   
২২/১২/৯১ইং, রোজ রবিবার, দুপুর ২টা। ঐ দিন পানছড়ি জোন-এর একদল আর্মি বাবুছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে অতর্কিত হানা দেয় এবং গ্রামবাসীদের উপর বেপরোয়া গুলি বর্ষণ করে। ঐ সময় গ্রামবাসীরা প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে এবং অনেকে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিতে সমর্থ হয়। উক্ত ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ ঐ এলাকাকে সেনাবাহিনী কর্তৃক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তবে পালিয়ে আসা একজন প্রত্যক্ষদর্শী জানান, সেনাবাহিনীরা সারা গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ জনের বাড়ি-ঘর ভস্মিভূত হওয়ার খবর প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেনÑ (১) অক্ষয় চন্দ্র চাকমা পিতা চুচ্যাং চাকমা, (২) জুক্যা চাকমা পিতা মধুচন্দ্র চাকমা, (৩) দিল্লীজয় চাকমা পিতা Ñ জানা যায় নি, (৪) মিত্রময় চাকমা পিতা Ñ উত্তুচ্যা চাকমা, (৫) বীরকর চাকমা পিতা মিত্রজয় চাকমা, (৬) প্রভাতচন্দ্র চাকমা পিতা জমাদিরন চাকমা (৭) জচিন্যা চাকমা পিতা রাঙ্যা চাকমা, (৮) বীরসেন চাকমা পিতা রাঙ্যা চাকমা এবং (৯) যুধিষ্টির চাকমা পিতা অজানা চাকমা।

(৫)
সাইকেল চালানোর জন্য দশম শ্রেণীর ছাত্র প্রহৃত
২৩ শে ডিসেম্বর ১৯৯১ ইং। “শান্তিনিবাস” গুচ্ছগ্রাম ও বাজারের পরিচালক লেন্স নায়েব বেলায়েত দশম শ্রেণীর ছাত্র ইরিস কান্তি চাকমাকে বিনা কারণে বেদম প্রহার করে। জানা গেছে, “শান্তিনিবাস” গুচ্ছগ্রামবাসী বিমল কান্তি বাপের ছেলে মিঃ ইরিস কান্তিকে গুচ্ছগ্রাম এলাকার বাইরে সাইকেলে চড়ায় জনাব বেলায়েত কোন জিজ্ঞাসাবাদ না করে অজ্ঞান না হওয়া পর্যন্ত তাকে নাকে মুখে বেপরোয়াভাবে কিলঘুষি লাঠি মারতে থাকে।

(৬)
এক বছরের শিশু সোহেল-এর কি অপরাধ ? 
পার্বত্য চট্টগ্রামের দশ ভিন্ন ভাষাভাষী পাহাড়ি জনগোষ্ঠীর উপর অত্যাচার-নির্যাতন পৃথিবীর সমস্ত বর্বরতাকে ছাড়িয়ে যাচ্ছে। মায়ের কোলের ছোট ছোট শিশুরাও এই বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না। গত ৬/১/৯২ ইং শান্তিপুর গ্রামের জাঙ্গাল্যা চাকমার এক বছরের শিশুপুত্র সোহেল চাকমাকে সেনাবাহিনীর জনৈক সদস্য তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে লাঠি মারে এবং আছার দেয়। এর ফলে শিশুটি প্রায় আট ঘন্টার মতো অচেতন অবস্থায় থাকে।

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা: ১৫

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা

পাতা: ১৫

আর, এস, ও এবং রোহিঙ্গা শরণার্থী কর্তৃক
যৌথভাবে পাহাড়ি গ্রামে হামলা

গত ১২ইং ফেব্রুয়ারী ’৯২ তারিখ রাত ১০টার দিকে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের রেজু মৌজার চুলাপাড়ায় (প্রোত্তংথি রোয়া) কমপক্ষে ৪০ জনের বার্মার আরাকানের একদল সশস্ত্র মুসলিম মৌলবাদী R.S.O. (Rohingya Solidarity Organization) ARIF(Arakan Rohingya Islamic Front) এবং কিছু সংখ্যক স্থানীয় মৌলবাদী দুষ্কৃতিকারীদের সহায়তায় ১১টি সংখ্যালঘু চাক পরিবারের উপর হামলা চালিয়ে সর্বসহায় সম্পত্তি লুট করে নিয়ে যায়। হামলা চালানো কালে দুষ্কৃতিকারীরা নিরীহ গ্রামবাসীদেরকে শারীরিক অমানুষিক নির্যাতন করে এবং মহিলাদেরকে উপর্যুপরি ধর্ষণ করে। উক্ত গ্রামের আক্রান্ত পরিবারের পুরুষদেরকে ঘরের বাইরে নিয়ে অমানুষিক শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মহিলাদেরকে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্তদের নাম নি¤েœ দেয়া হলো-
১)   ওয়ে থোঁয়ে ও (বয়স-৩০ বৎসর) - তাকে শারীরিকভাবে অমানুষিক মারধোর করা হয়। তার স্ত্রী ডমে নিন (২৭) কে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়।
২)   হং শোয়ে হ্লা- তাকে অমানুষিক নির্যাতন করা হয় এবং তার স্ত্রী ছো মা হ্রীকে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়।
৩)   মং ছা অং (৪০) -তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তার বৃদ্ধা মা থাউকে (৮০) মারধোর করা হয় এবং স্ত্রীকেও নির্যাতন করা হয়।
৪)   ছা ফ্রু অং (৯০) -এই অশিতিপর বৃদ্ধাকে নির্যাতন করা হয়। তার মেয়ে নাং চিং গুকে মারধোর করা হয় এবং তার অবিবাহিতা নাতনী চিং রাখাইনকে (২৫) দুস্কৃতিকারীরা পর্যায়ক্রমে ধর্ষণ করে।
৫)   তেজেন্দ্র বড়–য়া (ক্রামং) - তাকে অমানুষিক নির্যাতন করা হয় এবং তার স্ত্রী হ্রা মো তুকে পলাক্রমে ধর্ষণ করে।
৬)   অং থোঁয়ে চিং (২৭) - তাকে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন করা হয় এবং তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।
৭)   আলুং (৪০) - তাকে অমানুষিক নির্যাতন করা হয়। তার স্ত্রী তা ধা ওয়ানকে (৩৫) ধর্ষণের জন্য ঝাপিয়ে ধরলে তার শিশু পুত্রটি চিৎকার করে তখন দুস্কৃতিকারীরা শিশুটিকে দা দিয়ে আঘাত করলে শিশুটি আহত হয় এবং তা ধা ওয়ানের মাথা কেটে যায়।
৮)   মা রেইন নু (১১) - তাকে অমানুষিক নির্যাতন করা হয়।
৯)   হ্লো অং (২৮) - দুস্কৃতিকারীরা তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।
১০) হ্রা মো ছু (৪৫) - দুস্কৃতিকারীরা তাকে ধর্ষণ করে এবং তার স্বামীকে অমানুষিক নির্যাতন করে।
১১) উ মে ছিং (২৭) - স্বামী উ ওয়ে ডো - দুস্কৃতিকারীরা তাদেরকে অমানুষিক নির্যাতন করে এবং সর্বস্ব লুট করে নিয়ে যায়।
১২) মা ঞেন্ট (৩০) - দুস্কৃতিকারীরা তার স্বামীকে অমনুষিক নির্যাতন করে এবং তাকে পর্যায় ক্রমে ধর্ষণ করা হয়।
১৩) উমং (৪০) - দুস্কৃতিকারীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তার নববিবাহিতা কন্যা মা না গুয়েকে পর্যায়ক্রমে ধর্ষণ করা করা হয়।
দুস্কৃতিকারীরা তাদের পাশবিকতা চরিতার্থ করে চলে যাবার সময় নির্যাতিতদেরকে বার্মা চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে যায়। বাংলাদেশ ছেড়ে না গেলে পরবর্তীতে তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়।
এই ঘটনার সময় গ্রামের নিকটতম পুলিশ ফাঁড়িতে খবর দিলে অসময়ে যেতে পারবে না বলে ফিরিয়ে দেয়। তবে দুস্কৃতিকারীরা চলে যাবার ৪ ঘন্টা পর একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অপর দিকে নাইক্ষ্যংছড়ি বি.ডি.আর ক্যাম্পে গিয়ে আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার প্রার্থনা জানালে বি.ডি.আর Ñএর মেজর সাহেব তাদেরকে অন্যত্র চলে যেতে পরামর্শ দেন। অন্যথায় নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। উক্ত গ্রামের পাহাড়িরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।                      বর্তমানে বান্দরবান ও কক্সবাজার এলাকায় বার্মা থেকে আগত রোহিঙ্গা মুসলিম শরণার্থী ও স্থানীয় মৌলবাদীরা সাম্প্রদায়িক উস্কানিমূলক হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। অত্র এলাকায় এখন সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তার অভাব বিরাজমান। এ মুহুর্তে সরকারের উচিত সেখানকার স্থানীয় সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা বিধান করা।                                                                                                                                                                                      - হারবাং প্রতিনিধি কর্তৃক প্রেরিত।

-------------------------------------

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা: ১৫

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা


পাতা: ১৫


সন্ত্রাসকারীরা চিহ্নিত, নামমাত্র শাস্তি ভোগ
ফেব্রুয়ারী মাসের শেষ দিকের ঘটনা। লংগদু বাজারের কাঁচা তরকারী বিক্রি করতে আসে এক সহজ সরল নিরীহ পাহাড়ি। হঠাৎ সে ঠাহ্র পায়, তার থুপড়ীতে একজন সৈনিক কি যেন রেখে দিচ্ছে। পরে সে চিনতে পেরে “বোমা বোমা” বলে চিৎকার করতে থাকে। হাতেনাতে ধরা পড়ার পর অফিসার সৈনিকটিকে শাস্তিস্বরূপ কানে ধরে উঠাবসা করান। অথচ ধরা না পড়লে কী যে হতো তা বলার দরকার নেই। পরদিন এ দেশের দৈনিক, সাপ্তাহিকীতে বড় বড় হেডিং-এ খবর আসতো ‘সন্ত্রাসবাদী শান্তিবাহিনীর বোমা বিস্ফোরণে ........জন নিহত’ ইত্যাদি ইত্যাদি। উল্লেখ্য এই একই কায়দায় ২রা ফেব্রুয়ারী লংগদুতে লঞ্চ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অথচ দোষ পড়েছিল শান্তিবাহিনীর ওপর। আসলে সেনাবাহিনীরাই বর্তমানে এভাবে শান্তিবাহিনীদের নাম দিয়ে নিজেরাই সন্ত্রাস চালাচ্ছে। এটা এখন পরিস্কার যে পার্বত্য চট্টগ্রামে আসল সন্ত্রাসবাদী কারা। কারা এই সমস্যাকে জিইয়ে রাখতে চায়। কারা যখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয় তখন এসব বোমাবাজি, সাম্প্রদায়িক দাঙ্গা, হত্যা ঘটায়।                 

                                                  - বরকল থেকে নিজস্ব প্রতিনিধি

রাডার (বৈসাবি সংখ্যা), পাতা: ১৬ - ১৭

রাডার
হিল লিটারেচার ফোরামের একটি অনিয়মিত প্রকাশনা
১৩ই এপ্রিল ’৯২
বৈসাবি সংখ্যা

পাতা: ১৬ - ১৭


চা ল চি ত্র

সমীরণের স্বপ্ন  
তথাকথিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুখ্যাত দালাল সমীরণ দেওয়ান এখন বিদেশে রাষ্ট্রদূত হবার স্বপ্নে বিভোর। ব্রিগেডিয়ার ইব্রাহীম নাকি তাকে কথা দিয়েছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যানশীপ চলে গেলে তাকে বিদেশে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দেয়া হবে। সমীরণ নাকি এখন মহা ভাবনায় আছেন, পাছে তাকে ফিলিফাইনে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দেয়া হয়। কারণ এখানে নাকি কমিউনিষ্ট বিদ্রোহিদের শক্তি খুব বেশী।
-------------------------------------
গৌতমের একটি ধাপ                                                                                                            তথাকথিত রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান গৌতম দেওয়ান শৃগালের ন্যায় ধূর্ত। জেলা পরিষদের চেয়ারম্যান হবার পর তিনি বরাবরই বলতে থাকেন যে জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের একটি “ধাপ” মাত্র, চূড়ান্ত সমাধান নয়। এটা বলে তিনি দু’কূল রক্ষা করার চেষ্টা করেন। প্রথমতঃ জেলা পরিষদের যারা বিরোধী তাদেরকে বুঝাতে চান যে তিনিও এটাতে তৃপ্ত নন। অন্যদিকে সরকারকে বুঝাতে চান যে, তার প্রাপ্য সুযোগ-সুবিধা আরো একটু বাড়িয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে। অথচ তিনি “স্বায়ত্তশাসন” প্রয়োজন মনে করেন না। গৌতমের এই ধূর্তামী প্রসঙ্গে রসিকজনেরা বলেন, গৌতমের এসব নাকি গর্বাচেভীয় কায়দায় রাজনীতি।                                                                                                                                   
------------------------------------
জেরীর মহানুভবতা                                                                                                               
বান্দরবান পার্বত্য জেলা চেয়ারম্যান চাচিংপ্রু জেরী এই তথাকথিত জেলা পরিষদের ইতিহাসে একটা চমক সৃষ্টি করতে চান। সরকার প্রচার করে থাকেন যে, পাহাড়িদের বেলায় চাকুরীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একধাপ শিথিলযোগ্য (যদিও বাস্তব বড়ই কঠিন)। জেরী মনে করেন এটা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অ-পাহাড়িদের প্রতি একটা বৈষম্য। তাই তিনি বিশেষ মন্ত্রণালয়ে একটি চিঠি লিখেন এই দাবী করে যে, পার্বত্য চট্টগ্রামের অ-পাহাড়িদের ক্ষেত্রেও চাকুরীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একধাপ শিথিল করতে হবে। বিশেষ মন্ত্রণালয় তার এই দাবী কতটুকু আমল দিয়েছেন জানা যায়নি। কিন্তু এখন জেরী সাহেব সুযোগ মত অ-পাহাড়িদের বলেন, “দেখ আমি তোমাদের কত মহানুভবতা দেখিয়েছি। সুতরাং আগামী নির্বাচনে আবার........”                    
-----------------------------------------
সমীরণের গাড়ির বাহার                                           
সমীরণের পাজেরো গাড়িটি একদা খাগড়াছড়ি বাজার ট্রাফিক জামে আটকা পড়ে। এমন সময় আরো কয়েকটি সম-মানের পাজেরো গাড়ি তার গাড়িটির আশে-পাশে এসে থামে। তখন সমীরণ ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করেন “এখানে থামানো পাজেরোর মধ্যে কোনটা বেশী ভালো?” ড্রাইভার প্রভুর সন্তুষ্টির জন্য বলে, “স্যার আপনারটা”। সমীরণ পিকপিক করে হেসে বলেন, “ঠিক বলেছ। ঐগুলো বাজে, দাম বেশী হলে ১২/১৪ লাখ হবে Ñ আমারটা তো ২৫ লাখ।”                                    
-----------------------------------------
দালালদের পদত্যাগ কর্মসূচী                                     
পাহাড়ি গণ পরিষদ ও ছাত্র পরিষদসহ সর্বস্তরের জনগণ যখন গণধিকৃত তিন পার্বত্য জেলা পরিষদ বাতিল করে পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রকৃত রাজনেতিক সমাধানের দাবী জানাচ্ছে, তখনই তিন জেলা পরিষদ চেয়ারম্যান সমস্যাকে দীর্ঘায়িত করার হীন কৌশল অবলম্বন করে। এরই অংশ হিসেবে ৭/১১/৯১ইং তিন চেয়ারম্যান এক যুক্ত ঘোষণায় তথাকথিত ১১ দফা দাবী ঘোষণা করে। সেখানে জেলা পরিষদের ২২টি বিষয় হস্তান্তরের দাবী ছাড়াও আরো কিছু শ্রুতিমধুর দাবী ছিল। সবচেয়ে বড় কথা, এই দাবী পূরণের জন্য সরকারকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় সীমাও বেঁধে দেয়া হয়েছিল, অন্যথায় পদত্যাগ। সময়সীমা অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু তিন জেলা পরিষদ চেয়ারম্যান এখনো ..........।                    
-----------------------------------------
নন্দিতের গুলিবিদ্ধ হবার নাটক                                               
গত ২২শে ফেব্রুয়ারি ’৯২ নন্দিত নামের এক আত্মসমর্পনকৃত ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি গুলিবিদ্ধ হলেও বেঁচে যান। গুলিবিদ্ধ হবার পর নন্দিত যখন হাসপাতালের জরুরী চিকিৎসায় রয়েছেন, তখন জনৈক জেলা পরিষদ সদস্য মন্তব্য করেন, “পিস্তলটা এখন পূর্ণজ্যোতির বাসা তল্লাশী করলে পাওয়া যাবে।” এই পূর্ণজ্যোতিও একজন জেলা পরিষদ মেম্বার, যার নিরাপত্তা বাহিনীর সাথে দহরম-মহরম সম্পর্ক রয়েছে এবং অনেক সময় আর্মির পোশাক পড়ে নিরাপত্তা বাহিনীর সাথে অপারেশনে গিয়ে নিরীহ লোক ধরে নিয়ে আসে বলেও অভিযোগ রয়েছে।            
----------------------------------------
কুখ্যাত হেডম্যান দীপংকরের কারসাজী              
দীঘিনালার কুখ্যাত হেডম্যান দীপংকরের দৌরাত্ম্যে দীঘিনালার নিরীহ জনসাধারণ অতিষ্ঠ। তিনি এখন একটা চমৎকার ব্যবসা আরম্ভ করেছেন। ব্যবসাটা হলো নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের হাতে যে কোন নিরীহ লোককে “শান্তিবাহিনী” বলে ধরিয়ে দেয়া এবং গ্রেফতারকৃতদের ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে মোটা অংকের ঘুষ (যা ৫০ হাজার টাকার নীচে নয়) আদায় করা। যারা এই মোটা অংকের ঘুষ দিতে না পারবেন তারা রাষ্ট্রদ্রোহী মামলা মাথায় নিয়ে বছরের পর বছর শ্রীঘরে থাকবেন। এই অংক তার সাথে গ্রেফতারকারীর আনুপাতিক হারে ভাগ হয়। তার এই পুঁজি ছাড়া ব্যবসায় তিনি যে দাপট দেখাচ্ছেন তাতে ওখানে তাকে উপাধি দেয়া হয়েছে 2-I.C